# বিশেষজ্ঞদের পরামর্শ নিন

বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তৈরি হয়েছে ডুয়োলিংগো। আপনার শেখার গতিকে ত্বরান্বিত করতে তাদের পরামর্শ দেখুন!

## সাধারণ প্রশ্নোত্তর

ডুয়োলিংগো কীভাবে কাজ করে জানতে চান? উত্তর রয়েছে আমাদের শিক্ষা বিশেষজ্ঞদের কাছে!

ডুয়োলিংগো যে সত্যিই কাজ করে, তা কীভাবে জানা সম্ভব?

[ডুয়োলিংগোর কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্যে](https://blog.duolingo.com/results-duolingo-efficacy-studies/) আমরা নানা ধরনের গবেষণা করে থাকি। এর মধ্যে রয়েছে [আমাদের শিক্ষার্থী, অর্থ্যাৎ আপনাকে সঙ্গে নিয়ে গবেষণা](https://blog.duolingo.com/how-duolingo-works-with-learners/)!

ক্লাসরুমে শেখার সঙ্গে ডুয়োলিংগোতে শেখার পার্থক্য বা মিল কোথায়?

ডুয়োলিংগোর শিক্ষার্থীরা নতুন শেখা ভাষায় লিখতে ও শুনতে পারে। দেখে মনে হবে বিশ্ববিদ্যালয়ে ৫ সেমিস্টার লেখাপড়া করে এসেছে! [বিস্তারিত জানুন](https://blog.duolingo.com/effective-intermediate-learning/)।

ডুয়োলিংগোতে ভাষা শিখলে কি আমি সেই ভাষায় কথা বলতে শিখে যাবো?

হ্যাঁ! ডুয়োলিংগো কীভাবে স্পিকিং স্কিল শেখায়, সে সম্পর্কে [বিস্তারিত জানুন](https://blog.duolingo.com/how-well-does-duolingo-teach-speaking-skills/)।

ডুয়োলিংগো কি আমাকে দেশ-বিদেশ ভ্রমণে কোনও সাহায্য করতে পারবে?

হ্যাঁ! ভ্রমণের সময় ডুয়োলিংগো কেমন কাজে দেয়, সে সম্পর্কে [বিস্তারিত জানুন](https://blog.duolingo.com/learn-language-for-trip/)।

আমি কি ডুয়োলিংগোতে ভাষা ছাড়াও অন্যান্য বিষয় শিখতে পারব?

অনেক কিছু! এর পাশাপাশি ডুয়োলিংগো শেখায় [গণিত](https://blog.duolingo.com/duolingo-launches-math-app/), [সঙ্গীত](https://blog.duolingo.com/music-course/), [দাবা](https://blog.duolingo.com/chess-course/), [শিশুদের বর্ণপরিচয়](https://abc.duolingo.com/)।

ডুয়োলিংগোতে একটি ভাষা শিখতে কত সময় লাগে?

যতটা ভাবছেন, ততটা লম্বা সময় লাগে না! [বিস্তারিত জানুন](https://blog.duolingo.com/how-long-does-it-take-to-learn-spanish-french/)।

ডুয়োলিংগোতে শিখলে কি আমি যে কোনও ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারব?

এটি নির্ভর করে আপনি 'সাবলীলতা' বলতে কী বুঝাচ্ছেন, তার উপর! [বিস্তারিত জানুন](https://blog.duolingo.com/can-duolingo-make-me-fluent/)।

ডুয়োলিংগোতে শেখার সবচাইতে কার্যকর উপায় কোনটি?

আসল ব্যাপার হচ্ছে যাত্রাপথ ধরে এগিয়ে যাওয়া! [বিস্তারিত জানুন](https://blog.duolingo.com/duolingo-teaches-5-semesters/)।
